Ammonium Chloride Inorganic Sample Salt
Identification of Inorganic sample salt Ammonium Chloride
অজ্ঞাত অজৈব নমুনার অ্যাসিড এবং ক্ষারকীয় মূলকের শনাক্তকরন
নমুনা নং – I1
নমুনার ভৌত ধর্মঃ-
অবস্থা – কঠিন কেলাসাকার,
বর্ণ – সাদা,
গন্ধ – গন্ধ হীন,
দ্রাব্যতা – ঠাণ্ডা জলে দ্রাব্য,
অ্যাসিড মূলকের শুষ্ক পরীক্ষাঃ –
পরীক্ষা (Experiment) | পর্যবেক্ষণ(observation) | সিধান্ত (Inference) |
| 1.শুষ্ক টেস্টটিউবে কঠিন নমুনার একাংশ নিয়ে লঘু H2SO4 সহ যোগে উত্তপ্ত করা হল। | 1.বর্ণহীন বা বর্ণযুক্ত কোন গ্যাস বের হল না । | 1.CO32- বা S2- মূলক অনুপস্থিত । |
| 2. .শুষ্ক টেস্টটিউবে কঠিন নমুনার একাংশ নিয়ে গাঢ় H2SO4 যোগে উত্তপ্ত করা হল । | 2. ঝাঁজালো গন্ধযুক্ত গ্যাস নির্গত হয় যাতে NH4OH সিক্ত কাঁচ দন্ড ধরলে সাদ ধোঁয়া সৃষ্টি হয়। | 2. Cl– মূলক থাকতে পারে। |
ক্ষারকীয় মূলকের শুষ্ক পরীক্ষাঃ –
পরীক্ষা (Experiment) | পর্যবেক্ষণ (observation) | সিধান্ত (Inference) |
| 1. উত্তাপন পরীক্ষাঃ একটি শুষ্ক পরীক্ষানলে প্রায় 0.2 গ্রাম নমুনা নিয়ে তীব্রভাবে উত্তপ্ত করা হল। | 1. নমুনাটি গলে যাবার পর ঝাঁজালো গন্ধযুক্ত গ্যাস নির্গত হয় যা সিক্ত লাল লিটমাস কাগজ কে নীল করে। | 1. NH4+ মূলক থাকতে পারে। |
| 2. একটি শুষ্ক পরীক্ষানলে প্রায় 0.2 গ্রাম নমুনার সঙ্গে প্রায় 0.5 গ্রাম CaO যোগ করে উত্তপ্ত করা হল। | 2. ঝাঁজালো গন্ধযুক্ত NH3 গ্যাস নির্গত হয় যা সিক্ত লাল লিটমাস কাগজ কে নীল করে। | 2. NH4+ মূলক থাকতে পারে। |
| 3. শিখা পরীক্ষাঃ- পরিষ্কার একটি Pt তারকে ঘন HCl এ ডুবিয়ে নিয়ে পরীক্ষণীয় নমুনাতে স্পর্শ করে জারণ শিখায় উত্তপ্ত করা হল। | 3. শিখার বর্নের কোনো পরিবর্তন হল না। | 3. NH4+ মূলক থাকতে পারে। |
দ্রবন প্রস্তুতিঃ-
নমুনাটির কিছু অংশ একটি বিকারে নিয়ে তার সাথে পাতিত জল যোগ করে দ্রবন প্রস্তুত করা হল এবং তা নিয়ে নিম্নলিখিত সিক্ত পরীক্ষা গুলি করা হল –
নমুনার অ্যাসিড মূলকের সিক্ত পরীক্ষাঃ –
পরীক্ষা (Experiment) | পর্যবেক্ষণ (observation) | সিধান্ত (Inference) |
| 1. নমুনার জলীয় দ্রবণকে লঘু HNO3 দিয়ে আম্লিক করে AgNO3 দ্রবন যোগ করা হল। | 1. সাদা আধঃক্ষেপ পাওয়া গেল, যা NH4OH দ্রবনে দ্রাব্য। | 1. নিশ্চিত ভাবে Cl– মূলক উপস্থিত। |
# প্রদত্ত নমুনাটিতে নিশ্চিত ভাবে Cl– মূলক উপস্থিত।
নমুনার ক্ষারকীয় মূলকের সিক্ত পরীক্ষাঃ –
পরীক্ষা (Experiment) | পর্যবেক্ষণ (observation) | সিধান্ত (Inference) |
| 1. নমুনার জলীয় দ্রবণ নিয়ে তাতে নেসলার দ্রবন যোগ করা হল | 1. লালচে বাদামী বর্নের অধঃক্ষেপ পাওয়া যায়। | 1. নিশ্চিত ভাবে NH4+ মূলক উপস্থিত। |
# প্রদত্ত নমুনাটিতে নিশ্চিত ভাবে NH4+ মূলক উপস্থিত।
মন্তব্যঃ- প্রদত্ত I1 চিহ্নিত নমুনাটিতে ক্ষারকীয় মূলক রুপে NH4+ এবং অ্যাসিড মূলক রুপে Cl– উপস্থিত আছে। অতএব নমুনাটি হল অ্যামোনিয়াম ক্লোরাইড NH4 Cl ।

No comments:
Post a Comment