Redox Titration, Mohr Salt solution Vs Potassium permanganate solution
প্রমাণ (N/10) মোর লবনের দ্রবনের সাহায্যে অজ্ঞাত মাত্রার KMnO4 দ্রবনের মাত্রা নির্নয়:
প্রদত্ত প্রমান মাত্রার মোর লবনের দ্রবনের সাহায্যে KMnO4 দ্রবনের প্রতি লিটারে কত গ্রাম KMnO4 আছে তা নির্নয়ঃ
এ ক্ষেত্রে পরিষ্কার বুরেটে অজ্ঞাত মাত্রার KMnO4 দ্রবণ নেওয়া হয় এবং কনিক্যাল ফ্লাস্কে 25 ml মোর লবনের দ্রবন নিয়ে ট্রাইটেশন করা হয়। প্রশমন ক্ষনে দ্রবণের বর্ন বর্নহীন থেকে হালকা বেগুনী হয়।
প্রদত্ত প্রমান মোর লবনের দ্রবনের দ্রবণের মাত্রা (S1) = ( )
ব্যাবহৃত নির্দেশকের নাম – এ ক্ষেত্রে KMnO4 দ্রবন স্বয়ং নির্দেশকের ভূমিকা পালন করে।
প্রশমন ক্ষনে বর্নের পরিবর্তন – বর্নহীন থেকে হালকা বেগুনী।
পরীক্ষায় প্রাপ্ত ফলাফলঃ
পর্যবেক্ষন সংখ্যা | পিপেট দ্বারা নেওয়া মোর লবনের দ্রবণের আয়াতন (V2) | বুরেটের প্রাথমিক পাঠ | বুরেটের অন্তিম পাঠ | KMnO4 দ্রবনের আয়াতন | KMnO4 দ্রবনের গড় আয়াতন (V1) |
1. | 25 ml | 0 | 25.2 | 25.2 ml | |
| 2. | 25 ml | 0 | 25 | 25 ml | 25.1 ml |
| 3. | 25 ml | 0 | 25.1 | 25.1 ml |
গননা (Calculation):
আমরা জানি, V1 S1 = V2 S2 যেখানে, V1 = KMnO4 দ্রবনের আয়াতন।
S1 = KMnO4 দ্রবনের মাত্রা।
V2 = মোর লবনের দ্রবণের আয়াতন।
S2 = মোর লবনের দ্রবণের মাত্রা।
KMnO4 দ্রবণের মাত্রা (S1) = = =0.096 (N)
দ্রবনে KMnO4 এর পরিমাণ = ( 0.096 × 31.6 ) gm/Lit. = 3.035 gm/Lit. [KMnO4 এর তুল্যাঙ্ক ভার = 31.6 ]
অতএব KMnO4 দ্রবনে KMnO4 এর পরিমান 3.035 গ্রাম / লিটার।

No comments:
Post a Comment